"এই জোসনা - ঘড়ি দেব, আংটি দেব, মালা দেব রে,,,
হাতি দেব, ঘোড়া দেব, সাইকেল দেব রে,,,,
মতিমালা আ আ আ... "
- কার কার মনে পড়লো?
হ্যাঁ, আজ আপনাদের শোনাব রাজশাহীতে অতি পরিচিত মুখ- মতিমালা’র কথা।
রাজশাহী নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের শিরইল কলোনি ৪ নম্বর গলির বাসিন্দা ছিলেন তিনি। তাঁর আসল নাম আমার জানা নেই। তাঁর এই নাম তাঁর পেশার কল্যাণে। তিনি ময়দা আর চিনি মিশ্রিত এক প্রকার মিষ্টান্ন বিক্রি করে করে জীবিকা নির্বাহ করতেন।
তাঁর কথা মনে পড়তেই মনটা খারাপ হয়ে গেল, কেননা বেশ ক’বছর আগেই তিনি আমাদের ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। আমার শৈশবে দেখা অকৃত্রিম একজন ভাল মানুষ ছিলেন তিনি।
উনি যখন মিষ্টান্ন বিক্রি করতে আসতেন, তখন সবাই উনার কাছ থেকে কিছু না কিছু কিনতো আর আমি তাকিয়ে দেখতাম। আমার মন খারাপ দেখে মতিমালা চাচা বলত, ‘মন খারাপ করিসনা বেটা, আমি আছি তো।’ তখন তিনি পরম যত্নে তাঁর মিষ্টান্ন দিয়ে আমার আঙ্গুলে আংটি বানিয়ে দিতেন আর বলতেন, ‘যা বেটা খেলাধুলা করগা।’
তাঁর মিষ্টান্ন বিক্রির পদ্ধতি ছিল অভিনব। বিকেল হলেই তাঁর “এই মতি মতি, মতিমালা আ আ আ…” ডাক আমরা শুনতে পেতাম। তিনি মিষ্টান্ন দিয়ে আংটি, হোন্ডা, সাপ, ক্রিকেট ব্যাট, ঘুরি, কলম ইত্যাদি বানিয়ে দিতেন আর আমরা পরম তৃপ্তি সহকারে তা খেতাম। ছোটবেলায় আমার খুব পছন্দের খাবার ছিল মতিমালা চাচার নিজ হাতে তৈরি ‘মতিমালা’।
আজ চাচা আমাদের মাঝে নেই, তবে বেঁচে আছে তাঁর স্মৃতিগুলো।
স্রস্টা উনাকে জান্নাত নসিব করুন।
(মোঃ শাহীন হোসেন, এমবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়)
( ছবিঃ 'Rajshahi is the best city' ফেসবুক গ্রুপ থেকে সংগৃহীত)

That's life (wonderful unknown beauty).....................
ReplyDeleteyeah, that's why we love to know those unknown 'Sadanoner Manus.'
DeleteCarry on bro......
Delete