Tuesday, January 31, 2017

মা, মাগো...

মা, হ্যাঁ গর্ভধারিণী মা,
লালন-পালনকারী মা, নীতি নৈতিকতার শিক্ষাদানকারী মা
মা,
ছোটবেলা থেকে দেখছি আমাদের একটু ভাল রাখার জন্য, একটু ভালভাবে বড় করার জন্য, একটু ভাল মানুষ হিসেবে গড়ে তোলার জন্য কি অক্লান্ত পরিশ্রমই না করে যাচ্ছেন

মা, হ্যাঁ মা,
খাদ্য-বস্ত্র-মনুষ্যত্ব দানকারী মা,
আচার-আচরণ শিক্ষাদানকারী মা,
সুশিক্ষায় শিক্ষিত করে তোলার কাণ্ডারি মা,
স্বগর্বে মাথা উঁচু করে বাঁচার অনুপ্রেরণা দানকারী মা,
মৃত্যুর পর স্বর্গের ঠিকানা দানকারী মা।।

জন্মদানের সময় কষ্ট করেছেন, লালনপালনের সময় কষ্ট করেছেন, কষ্ট করেছেন নিজে আধপেট খেয়ে আমাদের ভরপেট খাওয়ানোর ক্ষেত্রেও তবুও, কখনো কি বলেছেন, ‘’তোকে বড় করে আমার কি লাভ!!’’

কিছু ভালোবাসা লাভ-লস বুঝে না, বাঁধা-বিপত্তি বুঝে না, বুঝে না কোন স্বার্থ, শুধু বুঝে ভালবাসতে, ভালো রাখতে।।

কোন একটা অনলাইন পত্রিকায় পড়েছিলাম, সৈয়দপুরের  কোন এক স্কুলের শিক্ষার্থীরা মায়ের পা ধুইয়ে নিজ হাতে তাঁদের মায়েদের খাবার খাইয়ে দিচ্ছে
ইস, কতই সৌভাগ্যবান সেই শিশু-কিশোরগুলো

ভালোবাসা পৃথিবীর সকল মায়েদের প্রতি।।

                                                              (Md. Shahin Hossain)

Monday, January 23, 2017

দলিতঃ শামীম হোসেন

দলিতঃ শামীম হোসেন