দীর্ঘ ২৩ বছরের জীবনে যা ঘটেনি, গতদিন তা-ই ঘটল। আমার বড় ভাই আমার দুই গালে থাপ্পর বসিয়ে দিয়ে বলল, "বছর খানেক পর বাসায় আসার কি দরকার ছিল, না আসলেই তো পারতিস!! এতো রাগ করলে চলে??'
আমায় দেখার পর মা তো কেঁদেই ফেললেন। আমিও মায়ের পা জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলাম, আর বললাম, "আমায় ক্ষমা কর মা, এই পর্যায়ে এসেও আমি তোমার জন্য কিছুই করতে পারছি না।।" পক্ষান্তরে মা বললেন, "মন খারাপ করিস না বাপ, আমার দু'আ তোর সাথে আছে, তুই পারবি।"
বাসায় এসেছি শুনে বোন-দুলাভাইও ছুটে এসেছে আমার সাথে দেখা করার জন্য। বোনতো আমাকে দেখে খুব খুশি। দুলাভাই বারবার তাগাদা দিচ্ছে, "শাহীন, চল মার্কেট থেকে ঘুরে আসি, কিছু কেনাকাটা করা হোক।" এদিকে বোন যা বলল তা শুনে আমিতো লজ্জা-ই পেয়ে গেলাম। বোনের ভাষ্য, "ভাই, তুই যেই গাছটার আম পছন্দ করিস, সেই গাছে এবার কাউকে হাত দিতে দিইনি, ঐ গাছের সব আম তোর।"
ভাগ্না-ভাগ্নি আর ভাস্তি যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে আজ। সেজান একটু পরপর বলছে, "মামা বলেন তো, ৫ আর ২ যোগ করলে কত হয়?' এদিকে প্রাপ্তি বলছে, "কাকু, ট্রেন দেখতে যাবো, জলদি চল।"
উপরে যা কিছু লিখলাম, সবই গতরাতে স্বপ্নে ঘটেছে, বাস্তবে নয়। ঘুমটা ভেঙ্গে যাবার পর থেকেই নিজেকে কেমন জানি শুন্য শুন্য মনে হচ্ছে। কোথায় যেন পড়েছিলাম, মানুষের মৃত্যু ঘনিয়ে আসলে দূরত্বে থাকা প্রিয় মুখগুলো বারবার চোখের সামনে ভেসে ওঠে, তবে কি আমার মৃত্যুও...!!!
😡