Friday, April 7, 2017

পুরুষরা কি মানুষ না?? (লিখেছেনঃ ছোটবোন)

(একটি ছেলে আমার ভাই, একজন পুরুষ আমার বাবা, আর একজন পুরুষ যে হবে আমার ভবিষ্যৎ।
তাই কথা গুলা সব মেয়ের পড়া উচিত।)
যখন মাথায় তেল দিয়ে নম্র ভদ্র শান্ত ছেলেটি বালিকা বিদ্যালয়ের পাশ দিয়ে হেঁটে যায় চুপচাপ, তখন হুঁ হুঁ করে হেসে উঠা মায়ের জাতিরা কেমন করে বিব্রত করে?
আমাদের কি ঘরে বাপ ভাই নেই?
ছেলেটি কি বাপের জাত না?
বাপকে কি সম্মান করা যায় না?




গাড়িভাড়া গুলোও ঐ ছেলেটিই দিচ্ছে, বাসের সিট ছেড়ে দিচ্ছে, লাইনে দাঁড়ালে আগে যেতে দিচ্ছে, বিপদে পরলে দৌড়ে আসছে, আনন্দে হাসছে, বেদনায় সান্ত্বনা দিচ্ছে, আশা দিচ্ছে, ভরসা দিচ্ছে, রাগ করে গালিও দিচ্ছে, আবার অতি কষ্টের ভাগীদার হয়ে গোপনে কাঁদছে।
কখনো ভেবেছি সম্মানিত মা জাতি হিসেবে, কেমন লাগে ঐ তেল মাথায় কেবলাকান্ত ছেলেটির যখন বুঝতে পারে একদল মেয়ে ব্যঙ্গ করছে তাকে নিয়েই?
ভেবেছি কি কখনো?
আমারও কল করা উচিত,
ও কেন ফোনটা কেটে দিয়ে কল ব্যাক করে সবসময়?
কখনো অনুভব করেছি কি? কেমন লাগে ঐ মুহূর্তে একটি ছেলের
যখন তার পকেট পুরো ফাঁকা।
অথবা শেষ ১০০ টাকা বিল দিলে আগামী সাতদিন তাকে হেঁটে টিউশন
করতে যেতে হবে? তবুও বিল টা সেই দেয়।
কারণ সে বাপের জাত।
কই কখনো ভাবি নি তো,
তারা ভাই,
তারা বাবা,
তারা প্রিয়তম,
তারা বন্ধু,
তারা হারামী।
তাদের কত্ত দায়িত্ব!
আমরা শুধু নিয়েই যাচ্ছি।
কেন বিনিময়ে দিতে পারছি না?
মায়ের জাতি হয়ে তিন গুণ বেশি পাওনা আমার।
কিন্তু বাপের জাতিকে এক ভাগ ও দেই না কেন?
ভাবি নি...
ভাবার সময় হবেও না হয়তো।
আমি অপরাধী,
আমি নির্বোধ,
আমি পাপী,
হে বাপের জাতি ক্ষমা কর....

#ছোটবোন 


No comments:

Post a Comment